PREMIER UNIVERSITY

Department of Fashion Design and Technology

PREMIER UNIVERSITY

Department of Fashion Design and Technology

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সম্পন্ন হলো ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সম্পন্ন হলো ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন
প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাস, হাজারী লেইনস্থ ভবন এবং দামপাড়াস্থ ভবনে ০৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন পরিচালনা করেছে বেঞ্চমার্ক (BENCHMARK)। প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীসহ সর্বসাধারণ এই সুযোগ গ্রহণ করে নিজেদের ব্লাড গ্রুপ টেস্ট করেন। এই ক্যাম্পেইনে রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতি এই ক্যাম্পেইনের গুরুত্ব ও সাফল্যকে অনেক বাড়িয়ে তোলে। রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের মতো সুন্দর ও মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য বেঞ্চমার্ক (BENCHMARK)-কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, বেঞ্চমার্ক-এর প্রতিনিধি এবং সকল স্বেচ্ছাসেবীর প্রতি কৃতজ্ঞতা, যারা নিরলস পরিশ্রম করে এই উদ্যোগকে সফল করেছেন। ভবিষ্যতেও যেন এমন আরও মহৎ উদ্যোগ গ্রহণ করা যায়, সেই আশা রাখি।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘ডেনিম ওয়াশিং: ফ্যাশন ইফেক্টস অ্যান্ড সাসটেইনেবল প্র্যাকটিসেস’ শীর্ষক কর্মশালা

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে 'সাসটেইনেবিলিটি অ্যান্ড ফেয়ার ফ্যাশন: বিল্ডিং আ রেসপনসিবল ফ্যাশন ফিউচার' শীর্ষক আন্তর্জাতিক সেমিনার

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগে নবপ্রতিষ্ঠিত কার্যালয় ও ল্যাবরেটরি সুবিধার উদ্বোধন ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা ০৯ মে ২০২৬, শনিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগে ওরিয়েন্টেশন

Read More
Copyright © 2024 Premier University IT. All rights reserved.