PREMIER UNIVERSITY

Department of Fashion Design and Technology

PREMIER UNIVERSITY

Department of Fashion Design and Technology

প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ ভবনে ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগে ব্যাচেলর অব আর্টস ইন ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি  প্রোগ্রামের ফল–২০২৬ সেশনের ভর্তি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ২৯ জুলাই ২০২৬ সকাল ১০:০০টায় শুরু হওয়া এই ভর্তি পরীক্ষাটি কোডভিত্তিক মূল্যায়ন পদ্ধতিতে পরিচালিত হয়। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান  জনাব কুহেলী চৌধুরী বলেন, ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বর্তমান সময়ের একটি সম্ভাবনাময় ও সৃজনশীল শিক্ষা ক্ষেত্র। প্রিমিয়ার ইউনিভার্সিটি শিক্ষার্থীদের নান্দনিক বোধ, প্রযুক্তিগত দক্ষতা ও পেশাগত প্রস্তুতির সমন্বয়ে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আজকের ভর্তি পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় আমি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।
ভর্তি পরীক্ষার সময় আরও উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ ইউনুস, সহকারী অধ্যাপক জনাব সঞ্জয় কুমার দাশ, জনাব আফরোজা রহমান, প্রভাষক এস. এম. তাওসিফ, সৈয়দা আতকিয়া ফাইজা, অর্পিতা দেবী ও সৈয়দা নাজনীন আহসান। তাঁরা সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনার মাধ্যমে পরীক্ষার সুষ্ঠু আয়োজন নিশ্চিত করেন।
উল্লেখ্য, প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগ আধুনিক পাঠক্রম, অভিজ্ঞ শিক্ষকবৃন্দ এবং শিল্পখাতভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ফ্যাশন পেশাজীবী গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগে নবপ্রতিষ্ঠিত কার্যালয় ও ল্যাবরেটরি সুবিধার উদ্বোধন ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা ০৯ মে ২০২৬, শনিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগে ওরিয়েন্টেশন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগে ‘ফ্রি হ্যান্ড ফিগার ইলাসট্রেশন’ শীর্ষক দুইদিনব্যাপী কর্মশালার সমাপনী ।

Read More
Copyright © 2024 Premier University IT. All rights reserved.